ঝালকাঠিতে ‘জাল ভোট’ দিতে গিয়ে যুবক আটক, কারাদণ্ড
যাচাই-বাছাই করার সময় তাকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ঝালকাঠিতে একটি কেন্দ্রে ‘জাল ভোট’ দিতে গিয়ে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-২ আসনের সদর উপজেলার পাকমোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে বলে ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার জানান।
দণ্ডিত মোহাম্মদ মেহেদী হাসান হাওলাদার সদর উপজেলার পাক মোহর গ্রামের বাসিন্দা।
ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার বলেন, মোহাম্মদ নাসির উদ্দিন জাল ভোট দিতে এসে যাচাই-বাছাই আটক হয়। পরে জাল ভোটের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
