২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

“তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2025, 01:41 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান।

তিনি বলেন, “মাহফুজুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।"  

দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হবে বলে ওসি জিয়াউল হক জানান।