১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় তারা ট্যাক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা এই অবরোধ শুরু করেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2024, 10:21 AM

Updated : 10 Sep 2026, 12:23 PM

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। 

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় তারা ট্যাক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা এই অবরোধ শুরু করেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন। 

তিনি জানান, সকালে গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন তারা ট্যাক্স কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তারা মিছিল সহকারে ঢাকা ময়মনসিংহ-মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে। 

এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। 

সহকারী পুলিশ সুপার আরও জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছি পুলিশ।

এর আগে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শনিবার সকাল থেকে সোমবার রাত পর্যন্ত এ মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন গাজীপুর নগরীর মালিকের বাড়ি এলাকার ‘টিএনজেড গ্রুপের’ ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা।

আরও পড়ুন 

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে শ্রমিকদের বুঝিয়ে সরানো হল

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফের অবস্থান-অবরোধ শ্রমিকদের

৫৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা 

শ্রমিক অবরোধ তৃতীয় দিনে, গাজীপুরে অচল মহাসড়ক