চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৭ জনকে ঠেলে দিল বিএসএফ
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি ও নাগেশ্বরী উপজেলায় বলে জানতে পরেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে ১৭ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ।
মঙ্গলবার সকালে বিভীষণ সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয় বলে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি জানান।
তাদের মধ্যে নয়জন শিশু, চারজন নারী ও চারজন পুরুষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি ও নাগেশ্বরী উপজেলায় বলে জানতে পরেছে পুলিশ।
গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, বিজিবি-১৬ ব্যাটালিয়নের সদস্যরা মঙ্গলবার বিকালে তাদের থানায় হস্তান্তর করেছে। পরিচয় নিশ্চিত হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ১০-১২ বছর থেকে তারা ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করে আসছিলেন।
