২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় তিনটি আসনে আটজনের মনোনয়নপত্র বাতিল

“অসম্পূর্ণ তথ্য, সঠিক ভোটারের স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে নির্বাচনবিধিতে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।”

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2023, 02:39 PM

Updated : 03 Dec 2023, 02:39 PM

নেত্রকোণায় তিনটি আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে আটজনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা ।

রোববার দুপুর জেলার পাঁচটি আসনে মধ্যে নেত্রকোণা-১, ২ ও ৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ এ তথ্য জানান।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- নেত্রকোণা-১ আসনে জাকের পার্টির মো. ছমির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আফতাব উদ্দিন, নেত্রকোণা-২ আসনে ন্যাশনাল পিপলস পার্টির মো. আমজাদ হোসেন ঠাকুর, স্বতন্ত্র প্রার্থী সুব্রত চন্দ্র সরকার, স্বতন্ত্র প্রার্থী মো. আজাহারুল ইসলাম খান এবং নেত্রকোণা-৩ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন, ন্যাশনাল পিপলস পার্টির আসাদুজ্জামান খান ও কৃষক শ্রমিক জনতা লীগের রিগ্যান আহমেদ।

জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ বলেন, “অসম্পূর্ণ তথ্য, সঠিক ভোটারের স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে নির্বাচন বিধিতে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি আরও দুইটি আসনের বাছাই কাজ চলছে।”

জেলায় পাঁচটি আসনে মোট আওয়ামী লীগসহ ১০টি দল ও স্বতন্ত্র মিলিয়ে ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।