১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে পুলিশি অভিযানে একদিনে গ্রেপ্তার ৫০ আসামি

নিরাপদ কুড়িগ্রামের জন্য এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

কুড়িগ্রামে পুলিশি অভিযানে একদিনে গ্রেপ্তার ৫০ আসামি

কুড়িগ্রামের উলিপুর থানা থেকে গ্রেপ্তারদের কয়েকজন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2023, 11:53 AM

Updated : 22 Aug 2023, 11:53 AM

কুড়িগ্রামের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার আসামি।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এক তথ্য বার্তায় এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান চালান হয়।

অভিযানে জিআর মামলায় ওয়ারেন্টে ২৪ আসামিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে উলিপুর থানা থেকে ২২ জন ও বাকি দুজনকে সদর থানা ও ফুলবাড়ী থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া সিআর মামলায় ওয়ারেন্টমূলে ফুলবাড়ী থানায় একজন, সিআর মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট মূলে ভুরুঙ্গামারী থানায় একজন, নিয়মিত মামলায় তেইশজন, ১৫১ ধারায় একজনকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, “নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”