২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জয়পুরহাট জেনারেল হাসপাতালের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 10:10 AM

Updated : 26 Aug 2026, 01:20 PM

জয়পুরহাট সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর প্রাণ গেছে।

উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জয়পুরহাট সদর থানার ওসি নাজমুল কাদের জানিয়েছেন।

মৃতরা হল- ওই গ্রামের হারুনুর রশিদ হারুজের ছেলে আবির হোসেন ও একই গ্রামের হাবিবের মেয়ে হুমাইরা আক্তার।

স্থানীয়দের বরাতে ওসি নাজমুল কাদের বলেন, দুই শিশু গ্রামের একটি পুকুর পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে পুকুরের পড়ে ডুবে যায় তারা।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।