সিরাজগঞ্জে বজ্রপাতে বৃদ্ধা নিহত
জামিলা পাশের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বজ্রপাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার হাড়িসোনা গ্রামে এ ঘটনা ঘটে বলে তালম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল হক জানান।
নিহত জামিলা খাতুন (৫৯) ওই গ্রামের খাজেম আলীর স্ত্রী।
ইউপি সদস্য বলেন, বৃষ্টির মধ্যে জামিলা খাতুন পাশের বাড়ি থেকে নিজের বাড়িতে আসার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
