Published : 23 Jan 2026, 06:04 PM
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক।
তিনি মোটরসাইকেল চালানোর সময় মোবাইলে কথা বলছিলেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
চালাচ্ছিলেন সাইদ মোল্লা (২৫) নামের এক যুবক। কিন্তু হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে (ডিভাইডার) ধাক্কা লেগে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শুক্রবার বেলা ১টায় উপজেলার মালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী।
মৃত সাইদ মোল্লা (২৫) টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আজাদ মোল্লার ছেলে।
এসআই মোসলেম আলী বলেন, শুক্রবার দুপুরে সাইদ মোটরসাইকেল চালিয়ে মোবাইলে কথা বলতে বলতে ঘোনাপাড়া থেকে নিজ বাড়ি রামচন্দ্রপুরের দিকে যাচ্ছিলেন। মালেক বাজারে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সাথে ধাক্কা লাগলে গুরুতর আহত হন সাইদ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সাইদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসআই মোসলেম আরও বলেন, এ ঘটনায় বাকি আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।