১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কে সিরাজুল আলম খান স্মৃতি পরিষদের সভা

স্মৃতিচারণ করেন ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের এমিরিটাস অধ্যাপক মোস্তফা সারওয়ার।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2023, 10:27 AM

Updated : 14 Dec 2023, 10:27 AM

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান স্মরণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সভা করেছে ‘সিরাজুল আলম খান স্মৃতি পরিষদ’।

শুক্রবার সন্ধ্যায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরাজুল আলম খানের স্মৃতিচারণ করেন ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের এমিরিটাস অধ্যাপক মোস্তফা সারওয়ার।

মোস্তফা সারোয়ার বলেন, “সিরাজ ভাইয়ের সঙ্গে শেষদিন পর্যন্তও আমার যোগাযোগ ছিল। দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্ট, শ্রমিক কৃষক, ছাত্রসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ নিয়ে বহু গবেষণামূলক লেখা রেখে গেছেন তিনি। এসব লেখা সংগ্রহ করে সরকার ও বিরোধী দল দেশের কাজে লাগাতে পারে। আমাদের নতুন প্রজন্মের গবেষণার জন্যও এগুলো সংকলিত করা জরুরি।”

সংগঠনের আহ্বায়ক সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের ডিন মহসিন পাটোয়ারীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব শাহাবউদ্দিন।

আলোচনায় অংশ নেন মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মুক্তিযোদ্ধা মুজিবুল হক, ওয়ালিউল ইসলাম সেলিম, মুজিবুর রহমান ও আনোয়ার হোসেন লিটন।

আসছে ১৭ ডিসেম্বর জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে ‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে সিরাজুল আলম খানের ভূমিকা’ শিরোনামে আলোচনা-সমাবেশের প্রস্তুতি উপলক্ষ্যে এই সভা করেন তারা।