১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাহরাইনে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে মোনাজাত করেন তারা।

বিডিনিউজ২৪

সুকান্ত দেব, বাহরাইন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2025, 08:20 AM

Updated : 26 Aug 2026, 11:38 AM

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে দলটির বাহরাইন শাখা।

দিনটি উপলক্ষ্যে সোমবার রাজধানী মানামায় দোয়া ও আলোচনা সভা করেন নেতা-কর্মীরা।

সংগঠনের সাবেক সভাপতি মো. আখতারুজ্জামান মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সহ সভাপতি নুর আলম।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আবুল হাসেম ও সহ সভাপতি মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাহরাইন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সোহেল আহম্মদ, সাবেক সহ সভাপতি আকবর আলি ও আব্দুল লতিফ।

উপস্থিত ছিলেন বাহরাইন আসকর শাখা বিএনপির সভাপতি একলাস উদ্দিন, সহ সভাপতি মোশারফ হোসেন ও প্রচার সম্পাদক হজরত গাজি।

জুলাই গণঅভ্যুত্থানে পলাতক আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র রুখে দিতে দেশ ও প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে মোনাজাত করা হয়।