ফ্রান্সে বিজয় দিবসে মুক্তিযোদ্ধা সম্মাননা
প্যারিসের একটি হলে এ আয়োজন করে ‘বিজয় দিবস উদযাপন পরিষদ, ফ্রান্স’।
বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমদ ও মুক্তিযোদ্ধা এনামুল হককে সম্মাননা দিয়েছে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় শনিবার বিকেলে প্যারিসের একটি হলে এ আয়োজন করে ‘বিজয় দিবস উদযাপন পরিষদ, ফ্রান্স’।
ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন ও ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি কাজী এনায়েত উল্লাহ।
সম্মাননা পাওয়া ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমদ বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি সমুন্নত। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন আরও বেশি বাস্তব। সে পথেই অভিযাত্রা চলছে।”
মুক্তিযোদ্ধা মোহাম্মদ এনামুল হক গণতন্ত্রের আদর্শ ও অঙ্গীকার ধরে রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি আবুল কাশেম, উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, তুলুজ কমিউনিটির সভাপতি ফকরুল আকম সেলিম, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি সুব্রত ভট্টাচার্য শুভ, ঢাকা বিভাগীয় সমিতির সভাপতি শাহজাহান সারু, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি আলী আজম খান, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হায়দার, ফ্রান্স মহানগর আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম খান, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আরমান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য আলী হোসেন, ফ্রান্স আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মনসুর আহমেদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান সুমন, কার্যনির্বাহী সদস্য ওবায়দুল ইসলাম রিয়াদ, কামাল পাশা, কামাল সিকদার, তারেক শিকদার, আতাউর রহমান, মোহাম্মদ আলী, মুজাহিদুল ইসলাম, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মালেক হিমু, সাংবাদিক ইমরান মাহমুদ এবং এনায়েত হোসেন সোহেল।
সভাপতির বক্তব্যে উদযাপন পরিষদের সভাপতি কাজী এনায়েত উল্লাহ বলেন, “একটি দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ দেশ গড়াই ছিল মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও অপসংস্কৃতিমুক্ত নিজস্ব সংস্কৃতির আলোকে দেশ গড়তে এগিয়ে যেতে হবে।”
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনান যুক্তরাজ্য থেকে আসা শিল্পী শতাব্দী কর, বাউল আব্দুল শহীদ, মৌসুমী চক্রবর্তী, পাপিয়া পাল, মীনাক্ষী দেসহ প্যারিসের স্থানীয় শিল্পীরা।
