২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কের পাহাড় থেকে সমুদ্রে

নিউ ইয়র্কের দিনগুলোতে প্রকৃতিই আমাকে প্রেরণা দেয়। প্রিয় শহরটার আকাশটাই যেন অন্যরকম। ঘন নীল। কিছুটা যেন নিচুও। তাকালে খুব কাছে মনে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আশরাফুন নাহার লিউজা, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2017, 11:13 AM

Updated : 11 Oct 2022, 02:47 PM

ভালো লাগে। ওই আকাশই আবার একেকবার একেক রঙ ধারণ করে। ঘন নীল মেঘে ঢেকে যায়। কখনও আকাশ থেকে ঝরে পড়ে বৃষ্টি। কখনও শ্বেতশুভ্র তুষার। আর সেই আকাশের নিচেই থরে থরে সাজানো প্রকৃতি। নিবিড় বন্ধনে যেন একে অপরকে জড়িয়ে আছে।

আমি ঘুরে ঘুরে প্রকৃতি দেখি। পাহাড়ের কাছে যাই, সমুদ্রের কাছে যাই। তারা আমাকে আপন করে নেয়।

পাহাড়ি এই অঞ্চলটা শীত কিংবা গ্রীষ্ম- সবসময়ের জন্যেই পর্যটন আকর্ষণের কেন্দ্রে রয়েছে। গ্রীষ্মে গেলে এক রূপ, আর শীতে অন্য। গরমের সময় অনেক মানুষ ঘুরতে যায় সেখানে। চলে বনভোজনের আয়োজন। বোটিংসহ বিনোদনের নানা ব্যবস্থা রয়েছে। আর শীতে আইস স্কেটিংয়ের জন্য বিয়ার মাউন্টেন রীতিমতো স্বর্গ।

কেবল রকল্যান্ড কাউন্টির বিয়ার মাউন্টেন নয়, আপস্টেটের বিভিন্ন কাউন্টির পাহাড়গুলোই সুন্দর। সুযোগ পেলেই সেইসব পাহাড়ে বেড়াতে যাই। পাহাড় আমাকে কাছে ডেকে নেয়।

পাহাড়ের মতো সমুদ্রও ভালো লাগে। ভীষণ ভালো লাগে। নিউ ইয়র্কের প্রায় প্রত্যেক দিকেই সমুদ্র রয়েছে। রীতিমতো মহাসগর। আছে অনেক সৈকত। আমার প্রিয় চারটি সমুদ্র সৈকতের কথা এখানে বলতে চাই। একটি আরেকটির চেয়ে আলাদা। সবগুলোই সুন্দর।  

রকাওয়ে সৈকত

রকাওয়ে সৈকত বা বিচকে দেখলে মনে হয় ঘরের মানুষের মতো আপন। কুইন্সের ভেতরে পড়েছে। রকাওয়ে উপদ্বীপের এটি একটি সুন্দর স্থান। খুব অল্প লোকের বসবাস এখানে। তাদের বেশিরভাগই আইরিশ। তাই এই এলাকাটিকে ডাকা হয় ‘আইরিশ রিভেরা’ নামেও।

রকাওয়ে খুব আন্তরিক একটি বিচ। খুব বেশি লম্বা নয়। অনেকটা যেন একটি আবাসিক এলাকার মধ্যেই পড়েছে। বিচের বালুকাবেলার মধ্যেই রয়েছে কাঠ দিয়ে তৈরি পাটাতনে হাঁটার ব্যবস্থা। ভালো লাগে।

নিউ ইয়র্ক সিটির বাইরে নাসাউ কাউন্টির মধ্যে পড়েছে জোন্স বিচ। এটিও আমার প্রিয়। সেখানে একটি দ্বীপে গড়ে উঠেছে জোন্স বিচ স্টেট পার্ক। বিচটা অনেকটা দীর্ঘ। সাড়ে ছয় মাইল এলাকা জুড়ে। আটলান্টিক মহাসাগরমুখী জ্যাকস বে’তে পড়েছে জোন্স বিচ।

গ্রীষ্মে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যেসব বিচে যায়, সেই তালিকায় উপরের দিকেই থাকবে এই বিচটির নাম। প্রতি সামারে প্রায় ছয় মিলিয়ন মানুষ সেখানকার সৌন্দর্য উপভোগ করতে যায়। বিচটির সৌন্দর্যে মুগ্ধ হই ঠিকই, কিন্তু অনেক বড় এলাকা জুড়ে হওয়ায়, তেমন আন্তরিক লাগে না।

সেই অর্থে কোনো শপিং করার জায়গা গড়ে ওঠেনি জোন্স বিচে। খাবার জন্যে ভালো ব্যবস্থাও নেই। সামারে দলে-বলে মানুষ বারবিকিউ করতে যায়। নিজেরা খাবার তৈরি করে খায়। তার জন্যে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা অবশ্য রয়েছে।

তবে সেখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হচ্ছে জোন্স বিচ থিয়েটার। ওপেন এয়ার বড় মঞ্চটিতে বিশ্ববিখ্যাত শিল্পীদের কনসার্টসহ নানা আয়োজন হয়ে থাকে।

ছবি কৃতজ্ঞতা: শামীম আল আমিন

লেখক: ইয়োগা আর্টিস্ট,লেখক ও উপস্থাপক।

ইমেইল: Leuza.yoga@gmail.com

আশরাফুন নাহার লিউজার আরও লেখা

সবার জন্যে ভালোবাসা

শত বছরের ঐতিহ্য টাইমস স্কয়ারের বর্ষবরণ

রকফেলার সেন্টারের আলোময় 'ক্রিসমাস ট্রি'

সাদা সাদা আরও সাদা

মোমের দুনিয়ায় তারকাদের সাথে

ধন্যবাদ দেওয়ার দিন

প্রিয় গন্তব্য সেন্ট্রাল পার্ক

বিশ্বমঞ্চে ইয়োগা, ইয়োগার বিশ্বায়ন

ভূত হয়ে ভূত তাড়ানোর উৎসব

কংক্রিটের অরণ্যে স্রোতস্বিনী নদী

আপেল রাজ্যে একদিন

অযান্ত্রিক গ্রাম: অ্যামিশ ভিলেজ

ক্যাপ্টেন টিলি পার্ক: প্রকৃতি প্রতিবেশী

ঝরা পাতার দিন

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!