২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন: বাংলাদেশি মসজিদে নিউ ইয়র্ক মেয়র

নিউ ইয়র্কে বাংলাদেশিদের পরিচালিত একটি মসজিদ পরিদর্শনকালে শহরের মেয়র বিল ডি ব্লাসিয়ো ধর্মের নামে সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 07:43 PM

Updated : 12 Oct 2022, 04:38 PM

পুরনো খবর:

ধর্মের নামে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের আহ্বান
বাংলাদেশে সন্ত্রাস নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্বেগ
কড়া নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে ‘থ্যাংকসগিভিং ডে’
‘অচেনা’ প্যারিস
নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে ‘রবীন্দ্র-নজরুল’
নিউ ইয়র্কে পাকিস্তান কনসুলেটের সামনে বিক্ষোভ ৮ ডিসেম্বর
যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের দাবি নিউ ইয়র্কে
সাকা-মুজাহিদের ফাঁসিতে নিউ ইয়র্কে উল্লাস
‘শেখ হাসিনা বিশ্বের রোল মডেল’: মার্কিন কংগ্রেসওম্যান
ফিলাডেলফিয়ায় ‘জালালের গল্প’
লস এঞ্জেলেসে বাংলা কবিতা-গান
নিউ ইয়র্কে স্বাধীন বাংলা বেতারের চার শিল্পীর সঙ্গীতানুষ্ঠান

প্যারিসের সন্ত্রাসী হামলা এবং ক্যালিফোর্নিয়ারে সান বার্নার্ডিনো শহরে এক মুসলিম দম্পতির গুলিতে অনেকে হতাহত হবার কারণে মুসলিম আমেরিকানদের ওপর সম্ভাব্য বিদ্বেষমূলক হামলার আশংকা দূর করার উদ্দেশ্যে নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিয়ো মুসলিম অধ্যুষিত এলাকা পরিদর্শন করছেন।

এ কর্মসূচির অংশ হিসেবেই শুক্রবার সন্ধ্যায় সিটি মেয়র ব্লাসিয়ো জ্যামাইকার বাংলাদেশি পরিচালিত  মুসলিম সেন্টারে যান।

সমবেতদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘নিউ ইয়র্ক সিটির এই কুইন্স হচ্ছে সবচেয়ে বেশি ভাষা-বর্ণ-ধর্ম আর জাতিগোষ্ঠির প্রাণকেন্দ্র। এছাড়া, নিউ ইয়র্ক সিটিকে বিশ্বের সেরা শহরে পরিণত করেছেন অভিবাসীরাই। তাই এই শহরের কোন ধর্ম বিশ্বাসীদের ওপর কোন ধরনের হামলার সুযোগ নেই। এখানে সকল ধর্মের মানুষের সমঅধিকার সুসংহত রয়েছে এবং তা অব্যাহত রাখতে প্রশাসন সবসময় সজাগ আছে।’

‘নিউইয়র্ক সিটির ঐতিহ্য রয়েছে ধর্মীয় ও জাতিগত সম্প্রীতির। যুক্তরাষ্ট্রের সংবিধান সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে। আর তাই শহরের প্রশাসন এই বিষয়ে সজাগ রয়েছে’-বলেন মেয়র ব্লাসিয়ো ।

ডেমক্র্যাটিক পার্টির এই মেয়র আরও বলেন, ‘গুটিকয়েক মানুষের কুকর্মের দায় কখনোই ঐ ধর্মের শান্তিপ্রিয় মানুষদের ওপর চাপানো চলবে না। তবে এ ধরনের বর্বরতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন ধরনের অপতৎপরতা দেখেতে পেলেই তা আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। এটি সকলের দায়িত্ব। কারণ, ধর্মকে ঢাল হিসেবে যারা ব্যবহার করছে তাদের সন্ত্রাসের শিকার হচ্ছে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সহজ-সরল মানুষেরাই।’

সিটি মেয়র ব্লাসিয়ো এ সময় আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশি-আমেরিকানদের যে কোন প্রয়োজনে সিটি পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চাইলেই প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন।’

মেয়রকে মসজিদে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি ডা. ওয়াহিদুর রহমান এবং সেক্রেটারি আকতার হোসেন। তারা বাংলাদেশিদের ব্যাপারে সিটি প্রশাসনের দৃষ্টিভঙ্গিগত উদারতার প্রশংসা করেন এবং বর্তমান পরিস্থিতির আলোকে কমুউনিটির মধ্যে সৃষ্ট ভীতিকর পরিস্থিতির কারণে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com