২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিসবনে মিলেনিয়াম টিভির বর্ষপূর্তি

পর্তুগালের রাজধানী লিসবনে পালিত হয়েছে ইন্টারনেটে প্রচারিত ‘মিলিনিয়াম টিভি’র দ্বিতীয় বর্ষপূর্তি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি মোহাম্মদ, পর্তুগালের লিসবন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 10:32 PM

Updated : 12 Oct 2022, 04:30 PM

পুরনো খবর:

প্যারিস হামলার নিন্দায় ইউরোপ আ.লীগ
‘অচেনা’ প্যারিস
মা হচ্ছেন টিউলিপ
প্যারিসে বাংলাদেশিদের মধ্যে শঙ্কা, অস্বস্তি
জার্মানিতে গড়ে উঠছে অভিনব পাঠাগার
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিনিধি দলের রাশিয়া সফর
দীপন হত্যার প্রতিবাদে লন্ডনে সমাবেশ
কার্ডিফে বইমেলা
প্যারিসে বাংলা স্কুল
‘খালেদা লন্ডনে দেশবিরোধী ষড়যন্ত্রে’
লন্ডনে বিচারপতি শামসুদ্দিনের ওপর ফের হামলা
সিডনিতে বৈশাখি মেলা হবে এএনজেড স্টেডিয়ামে

বৃহস্পতিবার সন্ধ্যায় লিসবনের রুয়া দো বেনে এক রেস্তোরাঁয় বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসীদের উপস্থিতিতে হয়েছে এই অনুষ্ঠান।

প্রবাসীদের জন্য ইন্টারনেটে প্রচারিত এই টেলিভিশনটির বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটার পাশাপাশি আলোচনা সভাও হয়।

অনুষ্ঠানে বক্তারা জানান, সংবাদ প্রকাশের মাধ্যমে এই চ্যানেলটি প্রবাসী দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এবং প্রবাসীদের জন্য বিভিন্ন সহায়ক ভূমিকাও রাখছে।

তারা আশা করেন, আগামীতে ‘ভালো’ অনুষ্ঠান দেখানোর মাধ্যমে যেন চ্যানেলটি আরও সফলতা পায়।  

এই টেলিভিশনের কাছে পর্তুগাল প্রবাসীদের বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশনে সঠিক এবং নিরপেক্ষ ভূমিকা রাখার দাবিও জানান তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলিনিয়াম টিভির পর্তুগাল ব্যুরো প্রধান সেলিম উদ্দিন। দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা রাফিক উল্ল্যা, সভাপতি জহিরুল আলম জসিম, সিনিয়র সহসভাপতি ফরহাদ মিয়া, সহসভাপতি এমএ খালেক, সাধারণ সম্পাদক শওকত ওসমান, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন অব পর্তুগালের প্রধান উপদেষ্টা রানা তসলিম উদ্দীন, সভাপতি হুমায়ুন কবির জাহাঙ্গীর, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি শাহাজাহান আহমেদ, পর্তুগালবিএনপি সহসভাপতি কাজী এমদাদ মিয়া,সহসাধারণ সম্পাদক আমির সোহেল, ব্যবসায়ী বাদশা মিয়া প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী নুরনবী, আবুল কালাম আজাদ, ব্যবসায়ী রেজাউল হক, ব্যবসায়ী মজিবুর মোল্লা, মিজানুর রহমান মাসুদ, শফিকুর রহমান, সুমন আহমেদ, নজরুল ইসলাম সুমন, আমিনুর রাহুমান ভূঁঞা, এবি সামাদ  প্রমুখ।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com