স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী, সম্পাদক রাজীব
এসএম জিলানী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বর্তমান সভাপতি। রাজীব আহসান ছাত্রদলের সাবেক সভাপতি।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এসএম জিলানী ও রাজীব আহসান।
রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
এতে ইয়াছিন আলী ১ নম্বর সহসভাপতি, সাইফুল ইসলাম ফিরোজ ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও নাজমুল হাসান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।
এসএম জিলানী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বর্তমান সভাপতি। রাজীব আহসান ছাত্রদলের সাবেক সভাপতি।
২০১৬ সালে ২৭ অক্টোবর শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদির ভুঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি করা হয়েছিল।
এর মেয়াদের দুই বছর পর ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ১৪৯ সদস্যের আংশিক কমিটি পেয়েছিল সংগঠনটি। এরপর গত এপ্রিলে ৩৫২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শফিউল বারীর মৃত্যুর পর মোস্তাফিজুর রহমানকে সভাপতি করা হয়।
বিএনপির এ সহযোগী সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের আংশিক কমিটিও অনুমোদন পেয়েছে।
দক্ষিণের সভাপতি হয়েছেন শফিউদ্দিন সেন্টু। সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ওমর ফারুক দায়িত্ব পেয়েছেন।
উত্তরের সভাপতি হয়েছেন মো. আনোয়ার হোসেন। আজিজুর রহমান মোসাব্বিরকে সাধারণ সম্পাদক ও ফরিদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
পুরনো খবর
