ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বিএনপির সাক্ষাৎ
“বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি,” টুইটে লিখেছেন রবার্ট চ্যাটার্টন ডিকসন।
ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।
বুধবার তাদের এই সাক্ষাতে পুলিশের সঙ্গে রাজনৈতিক দলের সংঘাত ও বিএনপিকর্মীদের মৃত্যু নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন হাই কমিশনার।
এক টুইটে তিনি বলেন, “বিস্তৃত পরিসরে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়া কূটনীতির আবশ্যক অংশ। আজকে বিএনপি নেতাদের সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত।
“বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। যার মধ্যে পুলিশের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক সংঘাত এবং বিএনপি কর্মীদের মৃত্যু নিয়ে যুক্তরাজ্যের উদ্বেগের বিষয়টিও ছিল।”
