২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এক মিনিট নীরবতায় রানি এলিজাবেথের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভার শুরুতে রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এক মিনিট নীরবতায় রানি এলিজাবেথের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

শনিবার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা হয় গণভবনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2022, 01:26 AM

Updated : 11 Sep 2022, 01:26 AM

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভার শুরুতে রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডের সভায় এদিন গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।