১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

গত ১৬ জুন শুক্রবার রাতে অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক স্বাস্থ্য মন্ত্রী খন্দকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 04:40 PM

Updated : 27 Jun 2023, 06:31 PM

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন বলে তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার জানান।

স্ত্রী বিলকিস আক্তার হোসেন এবং ছোট ছেলে খন্দকার মারুল হোসেন তার সঙ্গে রয়েছেন।

উন্নত চিকিৎসা নিতে তিনি সিঙ্গাপুর গেছেন জানিয়ে তুষার বলেন, “এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আব্বা সিঙ্গাপুর গেছেন। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার অ্যাপয়েনমেন্ট নেওয়া হয়েছে।”

গত ১৬ জুন শুক্রবার রাতে অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খন্দকার মোশাররফ।

তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন ছিলেন। আট দিন চিকিৎসা শেষে গত ২৪ জুন গুলশানের বাসায় ফেরেন তিনি।