২২ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে

অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাকে ঢাকায় আনা হয়। রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেছেন, হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় মন্ত্রীকে কয়েক দিন ধরে রক্ত দিতে হচ্ছিল। চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বুধবার অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভূমিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Oct 2026, 02:39 PM

Updated : 22 Oct 2026, 02:39 PM