১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মহিলা আওয়ামী লীগের সভাপতি চুমকি, সম্পাদক শিলা

আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির ঢাকা মহানগরের দুই কমিটিও ঘোষণা হয়েছে।

মহিলা আওয়ামী লীগের সভাপতি চুমকি, সম্পাদক শিলা

মেহের আফরোজ চুমকি (বামে) ও শবনম জাহান শিলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2022, 07:21 PM

Updated : 26 Nov 2022, 07:21 PM

মেহের আফরোজ চুমকিকে সভাপতি ও শবনম জাহান শিলাকে সাধারণ সম্পাদক করে মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির সম্মেলনে সহযোগী সংগঠনটির নতুন নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চুমকি বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য; শবনম জাহান শিলা সংরক্ষিত নারী আসনের সদস্য।

এ সময় ঢাকার দুই মহানগরের কমিটিও ঘোষণা করেন ওবায়দুল কাদের।

ঢাকা দক্ষিণের সভাপতি হিসেবে সাবেরা বেগগের নাম ঘোষণা করা হয়; সাধারণ সম্পাদক পারুল আক্তার।

ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে শাহিদা তারেক দীপ্তিকে। একই কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন হাসিনা বারী।