১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে নৌকার সালাউদ্দিনের প্রার্থিতা টিকল না

আপিল বিভাগ ঋণ খেলাপির আদেশ দেওয়ার পর ইসির শুনানিতে বাদ পড়লেন সালাহউদ্দিন আহমেদ।

কক্সবাজারে নৌকার সালাউদ্দিনের প্রার্থিতা টিকল না

কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 11:58 AM

Updated : 15 Dec 2023, 11:59 AM

আপিল বিভাগে আবেদন করেও প্রার্থিতা ফিরে পেলেন না কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন আহমদ।

ঢাকায় নির্বাচন ভবনে শুক্রবার আপিল শুনানিতে ঋণ খেলাপির দায়ে তার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

দ্বাদশ সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু ঋণ খেলাপির তালিকায় নাম থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

এরপর সালাউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থঋণ আদালত তাকে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেয়।

অর্থঋণ আদালতের এ আদেশ স্থগিত চেয়ে হাই কোর্টে রিট করে জনতা ব্যাংক। রিটের শুনানি নিয়ে হাই কোর্ট অর্থ ঋণ আদালতের আদেশ স্থগিত করে।

সালাহউদ্দিন হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। চেম্বার আদালতে তা শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়, যার শুনানি হয় বুধবার। ওইদিন সালাহউদ্দিন আহমদের নাম ঋণ খেলাপির তালিকাতেই রাখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।

সালাউদ্দিনের পক্ষে সেদিন শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও অ্যাডভোকেট আহসানুল করিম। জনতা ব্যাংকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

শাহ মঞ্জুরুল পরে সাংবাদিকদের বলেন, “এই আদেশের (আপিল বেঞ্চের) ফলে সালাহউদ্দিন আহমেদ ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হবেন। তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।”

আরও পড়ুন:

পুরানো খবর:

কক্সবাজারে নৌকার প্রার্থী সালাহউদ্দিন ঋণ খেলাপি: আপিল বিভাগ