১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশাল-৪: আপিল বিভাগ শাম্মীর আবেদন শুনবে ২ জানুয়ারি

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে শাম্মীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন; হাই কোর্টও সে সিদ্ধান্ত বহাল থাকে।

বরিশাল-৪: আপিল বিভাগ শাম্মীর আবেদন শুনবে ২ জানুয়ারি

শাম্মী আহমেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 03:16 PM

Updated : 21 Dec 2023, 03:16 PM

প্রার্থিতা ফিরে পেতে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের আবেদনের শুনানি হবে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে।

বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার আদালতে বিচারপতি এম ইনায়েতুর রহিম শুনানির জন্য ২ জানুয়ারি দিন ঠিক করে দেন।

শাম্মীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও হারুনুর রশিদ।

প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছিল হাই কোর্ট; হাই কোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছিলেন বরিশাল-৪ আসনের এই প্রার্থী। তাতেও সফল না হওয়ায় নিয়মিত লিভ টু আপিলের আবেদন করেন তিনি।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মীর প্রার্থিতা গত ১৫ ডিসেম্বর বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন শাম্মী।

পাশাপাশি তথ্য গোপনের অভিযোগে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের বর্তমান এমপি পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিলের আবেদন করেন তিনি।

নির্বাচন কমিশনের শুনানিতে পঙ্কজের প্রার্থিতা টিকে গেলেও শাম্মীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। হাই কোর্টে গিয়েও নিজের পক্ষে রায় না পেয়ে তিনি এখন আপিল বিভাগে আবেদন করেছেন।

আরও পড়ুন

পুরানো খবর:

আপিলেও বিফল নৌকার শাম্মী

পুরানো খবর:

প্রার্থিতা ফিরে পেতে হাই কোর্টে সাদিক, শাম্মী ও শামীম