২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাকেও রাখবেন’

জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট মামলার শুনানিতে বৃহস্পতিবার খালেদা জিয়ার আইনজীবীর বক্তব্যে হাস্যরসের সৃষ্টি হয়, যাতে বিচারকও অংশ নেন।

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 08:30 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

সাবেক প্রধানমন্ত্রী খালেদা সকালে বকশিবাজারে বিশেষ জজ আদালতে হাজির হয়ে এতিমখানা দুর্নীতি মামলার শুনানি মুলতুবির আবেদন করেন। 

তার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, মাহবুবউদ্দিন খোকন ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল।

শুনানির এক পর্যায়ে বিএনপির যুগ্ম মহাসচিব  মাহবুবউদ্দিন খোকন দুদকের আইনজীবীর প্রশংসা করে বলেন, “তিনি অনেক হেল্পফুল। আমরা ক্ষমতায় এলে তাকে প্রসিকিউটর রাখব।”

তার এই মন্তব্যে আদালতে উপস্থিত আইনজীবীদের অনেকেই হেসে ওঠেন।

বিচারক আবু আহমেদ জমাদার ওই মন্তব্যের জন্য বিএনপিনেত্রী খালেদার আইনজীবীকে ধন্যবাদ দেন।  

তিনি বলেন, “আমি বাদ পড়ব কেন, আমাকেও রাখবেন।”

এদিন জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীকে জেরা শুরু করেন খালেদার আইনজীবীরা। আংশিক জেরা শেষে বিচারক শুনানির জন্য ২৩ জুলাই পরবর্তী দিন ঠিক করে দেন।

পুরনো খবর:

খালেদার দুর্নীতি মামলার শুনানি ফের ২৩ জুলাই