২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাছিরের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ মনজুরের

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগসমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ এনেছেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2015, 08:45 PM

Updated : 12 Oct 2022, 03:30 PM

পুরনো খবর:

সিএমপি কমিশনারের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ
চট্টগ্রামে আ. লীগের ‘নির্বাচনী’ বৈঠকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন পদত্যাগী মেয়র এম  আলম। আর নাছির নাগরিক কমিটির ব্যানারে প্রার্থী হয়েছে।

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষে নির্বাচনী কর্মকর্তার কাছে অভিযোগ জমা দেন আবদুল ওয়াহাব কাশেমী।

চট্টগ্রাম সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাগরিক কমিটির প্রার্থী নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সদস্য সচিব অ্যাডভোকেট এস ইউ এম নুরুল ইসলাম বলেন, আচরণ বিধিমালা লঙ্ঘন করে মনোনয়ন দাখিল, নাগরিক কমিটির প্রার্থীর পক্ষে মন্ত্রী সভা করে মিথ্যা প্রতিশ্রুতি প্রদানসহ ঘটা করে নির্বাচনী কার্যালয় উদ্বোধনের অভিযোগ করা হয়েছে।

সোমবার মেয়র প্রার্থী মনজুর আলমকে প্রচারণার পূর্বে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা, আ জ ম নাছিরকে কমিউনিটি সেন্টার ভাড়া করে সভা আহ্বান ও পোস্টার লাগানো এবং জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠকে পোস্টার ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করায় নির্বাচন কমিশন অফিস থেকে নোটিশ দিয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার দুপুরে নগরীর একটি হোটেলে মন্ত্রী-প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নির্বাচনী বৈঠ করেছেন আওয়ামী লীগের নেতারা।