২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, আহত ২

ঢাকার ধামরাইয়ে ছাত্রদলের এক নেতার বাড়িতে হাতবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ওই ছাত্রদল নেতা ও তার মা আহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 05:46 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বুধবার বিকালে ভাড়াড়িয়া এলাকায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আবু হোসেন ও তার মা আমেনা বেগম সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আবু হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাইরে থেকে বাড়ির ভেতরে একটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলে আমি ও মা সামান্য আহত হয়েছি।"

ওসি ফিরোজ বলেন, জমিজমা সংক্রান্ত ঘটনা নিয়ে একটি পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বোমা হামলাকারীদের খুঁজে পেতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান।