ধর্মঘট ডেকেছে ছাত্রদল
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের মধ্যে আগামী বুধ ও বৃহস্পতিবার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে ছাত্রদল।
সংগঠনের নেতা-কর্মীদের ‘গুম, থুন, গ্রেপ্তার ও শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের’ প্রতিবাদে এই কর্মসূচি ডাকা হয়েছে সোমবার ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
খালেদা জিয়া সোমবার সন্ধ্যায় অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর ধর্মঘট ডেকে বিএনপির ছাত্র সংগঠনটির বিজ্ঞপ্তি আসে।
ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ধর্মঘট সফল করতে সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
৫ জানুয়ারি অবরোধ শুরুর পর এর আগে ঢাকাসহ আশপাশের জেলায় হরতাল ডেকেছিল ছাত্রদল।
