নাশকতার অভিযোগে চট্টগ্রামে ছাত্রদল নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীতে নাশকতার মামলার আসামি এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে সাগরিকা এলাকা থেকে ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জুকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার এ এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঞ্জুকে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
“গত বছর জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ও নগরীর সিটি গেইট, অলঙ্কার ও সাগরিকা মোড় এলাকায় সহিংতার ঘটনায় তার বিরুদ্ধে প্রায় ১৫টি মামলা আছে।”
তানভীর বলেন, চলতি বছরের ৫ জানুয়ারি নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশ চলাকালে সংঘর্ষের ঘটনায়ও মঞ্জুর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
