২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তারা পারবে, আমরা পারব না, এটা কী গণতন্ত্র’

বিএনপিকে বাধা দেওয়ার পর ঢাকায় সমাবেশ করতে আওয়ামী লীগকে অনুমতি দেওয়ার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন রফিকুল ইসলাম মিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 12:24 AM

Updated : 22 Aug 2022, 11:27 AM

“উনারা সরকারে আছে, সভা-সমাবেশ করতে পারবে, আর আমরা পারব না, এটা কী ধরনের গণতন্ত্র?” বলেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পুলিশের অনুমতি দেওয়ার প্রতিক্রিয়ায় রোববার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নে এই কথা বলেন রফিকুল।   

গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে তিনি আরও বলেন, “এখন এক ব্যক্তির শাসন চলছে।”

গত ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু সেদিন আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকায় বিএনপিকে অনুমতি না দেওয়ার পাশাপাশি ঢাকায় সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেয় পুলিশ।

এরপর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের মধ্যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কর্মসূচি দেয় পুলিশ।

রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (রমনা) আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।”

আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেওয়ার মধ্য দিয়ে কার্যত সেই নিষেধাজ্ঞা শিথিল হল।

পুরনো খবর:

আওয়ামী লীগকে ঢাকায় সমাবেশের অনুমতি পুলিশের