‘আবর্জনামুক্ত’ রাজনীতি চান ওবায়দুল কাদের
বেপরোয়া রাজনীতিকে ‘বেপরোয়া চালকের’ সঙ্গে তুলনা করে একে ‘আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন’ করার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
“তোমাদের কেউ বেপরোয়া হবে না। তাই বলি শিক্ষাঙ্গনকে আবর্জনা ও দূষণ মুক্ত করে, তার পাশাপাশি রাজনীতিকেও আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন করতে হবে।”
সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।
মন্ত্রী বলেন, “যে শিক্ষা ব্যবস্থায় বেশিরভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েও ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয় সেই শিক্ষার প্রয়োজন নেই। তাই পরিক্ষাকেন্দ্রিক শিক্ষা নয়, মানসম্মত শিক্ষা চাই।”
পরে ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের নিজে ঝাড়ু হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ে কলাভবনের মূল ফটকের সম্মুখভাগ পরিষ্কার করে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।
এরপরই সংগঠনের নেতা-কর্মীরা কয়েকটি দলে ভাগ হয়ে ক্যাম্পাস পরিচ্ছন্নের কাজ শুরু করে।
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লা ও সাধারণ সম্পাদক ওমর শরীফসহ ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
