‘সচল ঢাকা’র দাবিতে সিপিবির বিক্ষোভ
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণসহ রাজধানীর জনদুর্ভোগ নিরসনে ১০ দাবিতে মিছিল নিয়ে ঢাকার নগর কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি।
রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের পর মিছিল নিয়ে নগর ভবনের উদ্দেশে রওনা হয় দলটির নেতা-কর্মীরা। পথে পুলিশের বাধা পেয়ে একটি প্রতিনিধি দল নগর ভবনে (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন) গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে ১০ দফা দাবি তুলে ধরেন সিপিবি ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাজেদুল হক রুবেল।
সড়কে সমাবেশ করে বক্তব্যের সময় প্রেসক্লাব এলাকায় যানজট সৃষ্টি হয়। সমাবেশ শেষে নেতা-কর্মীরা মিছিল নিয়ে নগর ভবনের দিকে এগিয়ে যান।
কদম ফোয়ারায় পুলিশ মিছিল আটকে দিলে সেখানে সমাবেশ করেন সিপিবি নেতা-কর্মীরা। এরপর আহসান হাবিব লাবলুর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নগর ভবনে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন।
এছাড়া রয়েছে মেট্রো রেল চালু, দুর্ঘটনা প্রতিরোধে পর্যাপ্ত ওভারপাস ও আন্ডারপাস চালু, বেদখল হওয়া সরকারি স্কুলের জমি উদ্ধার, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা নদীসহ দখল হওয়া খাল পুনরুদ্ধার, বেদখল খাস জমি পুনরুদ্ধার করে নিম্ন আয়ের মানুষের জন্য হাসপাতাল, স্কুল বা আবাসন তৈরি করা, পুনর্বাসন ছাড়া হকার, বস্তিবাসী, রিকসা ভ্যান উচ্ছেদ না করা।
