ঈদে খালেদার শুভেচ্ছা বিনিময় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে
ঈদের দিন শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
রোববার বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “ঈদের দিন সকাল ১১টা থেকে পৌণে ১২টা পর্যন্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তারপর দেড়টা পর্যন্ত কূটনীতিকদের সঙ্গে বেগম খালেদা জিয়া ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।”
এরপর তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বলেও জানান প্রেস সচিব।
গত রোজার ঈদেও একইস্থানে শুভেচ্ছা বিনিময় করেছিলেন বিএনপি চেয়ারপারসন।
