২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন র‌্যাব কর্মকর্তার সম্পদের খোঁজে দুদক

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় গ্রেপ্তার র‌্যাবের সাবেক তিন কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে কি না তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 06:02 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

পুরনো খবর:

৭ খুন: র‌্যাবের সাবেক কর্মকর্তা রানাও গ্রেপ্তার
৭ খুন: গ্রেপ্তার সাবেক ২ র‌্যাব কর্মকর্তা রিমান্ডে
পুলিশ সদরদপ্তরে ৩ র‌্যাব কর্মকর্তাকে গ্রেপ্তারের আদেশ

বুধবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে মাসিক ব্রিফিংয়ে দুদক সচিব ফয়জুর রহমান চৌধুরী এ তথ্য জানান।

নারায়গঞ্জের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নূর হোসেনের সম্পদের তথ্য-উপাত্ত সংগ্রহ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “র‌্যাবের তিন কর্মকর্তার সম্পদের বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। নারায়ণগঞ্জের ওই হত্যাকাণ্ডের পেছনে কোনো আর্থিক লেনদেন হলে অবশ্যই তা দুদক খতিয়ে দেখবে।”

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হওয়ার তিন দিন পর নদীতে তাদের লাশ পাওয়া যায়।

Image
File Photo

File Photo

নজরুলের পরিবারের পক্ষ থেকে র‌্যাবের বিরুদ্ধে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর আদালতের নির্দেশে র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর কর্মকর্তা এস এম রানাকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে তারা রিমান্ডে আছেন।

নিহত নজরুলের শ্বশুর শহীদুল ইসলামের অভিযোগ, নূর হোসেনদের কাছ থেকে ছয় কোটি টাকার নিয়ে তার জামাতাকে খুন করেছে র‌্যাব সদস্যরা।