ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলার আসামি গ্রেপ্তার
সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে বিজিবি।
শনিবার ভোরে বাঁশদহা এলাকা থেকে সদর উপজেলার তলুইগাছা গ্রামের শিবির কর্মী মো. হেলাল উদ্দীনকে (২৫)গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজান সিরাজ জানান, হেলালকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম মামুন হোসেন জামায়াত-শিবিরের হাতে নিহত হন।
মামুন হত্যা মামলায় হেলাল এজাহারভুক্ত পলাতক আসামি বলে জানান সদর থানার ওসি এনামুল হক।
এ হত্যা মামলার এজাহারভুক্ত ৩৭জন আসামির মধ্যে আসন্ন সদর উপজেলা নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও সাতক্ষীরা সদর (দক্ষিণ) অঞ্চলের আমীর হাবিবুর রহমানও রয়েছেন।
মামুন হত্যাকাণ্ডের পর থেকে পলাতক রয়েছেন হাবিবুরের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
এ মামলায় এ পর্যন্ত কয়েকজন গ্রেপ্তার হয়েছে।
