২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে আ. লীগের ২ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত না মেনে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় শরীয়তপুরে দুই নেতাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 04:50 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

এরা হলেন- গোসাইরহাট উপজেলা সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী এবং ডামুড্যা উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক পিন্টু।

বহিষ্কারাদেশ পাওয়া দুই নেতা পাল্টা অভিযোগ করেন, কেন্দ্রীয় নির্দেশনা মেনে মনোনয়ন দেয়া হয়নি। তৃণমূলের মূল ভোটারদের সঙ্গে কথা না বলে কিছু স্বার্থান্বেষী নেতাকর্মী সমন্বয় সভা করে তাদের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেন।

তারা দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধে এবং সমর্থন নিয়ে নিবার্চন করছেন। এ বহিষ্কারাদেশ নির্বাচনে বিজয়ী হতে কোনো প্রভাব ফেলবে না বলেও দাবি করেন তারা।