২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনা বিএনপির ১১১ নেতাকর্মী কারাগারে

হরতালে ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার মামলায় বরগুনার আমতলী উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ফকিরসহ ১১১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 07:20 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বৃহস্পতিবার বিকেলে দ্রুত বিচার ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক মাসুম বিল্লাহ এ নির্দেশ দেন বলে আসামি পক্ষের আইনজীবী জিয়াউদ্দিন আহম্মেদ জানিয়েছেন।

গত ২৮ অক্টোবর ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন বরগুনার আমতলীতে সরকার সমর্থকদের ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

সে সময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হন।

ওই ঘটনায় আমতলীর যুবলীগ নেতা আব্দুল হান্নান ১৮ দলের ২৯৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।

বৃহস্পতিবার ওই মামলায় বরগুনার দ্রুত বিচার ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক মাসুম বিল্লাহর আদালতে ২০৩ জন হাজির হলে ১১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্য ৯২ জনের জামিন মঞ্জুর করেন তিনি।