২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছেন জয়-দুর্জয়

ক্রীড়াঙ্গন মাতিয়ে রাখা দুই ব্যক্তিত্ব আরিফ খান জয় ও নাঈমুর রহমান দুর্জয় এবার জাতীয় সংসদে বসতে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 02:15 AM

Updated : 01 Sep 2026, 05:59 PM

দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মানিকগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক দুর্জয়।

রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে দুর্জয় নৌকা প্রতীকে ৮১ হাজার ১২৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের আফজাল হোসেন খান জকি মশাল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৩০০ ভোট।

এই আসনে ভোট পড়েছে ৯৭ হাজার ৭৪৯, বাতিল হয়েছে ২৩২২ ভোট। মোট কেন্দ্র ১৬৪। মোট ভোটার ৩ লাখ ৪৩ হাজার ৫৩৫।

নেত্রকোনা-২ আসনে আওয়ামী লীগের টিকিটে জয়ী হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জয়। জয় পেয়েছেন ৮৯ হাজার ১৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুন নুর খান পেয়েছেন ২৬ হাজার ১৪২ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৯২৭ জন। ১৫০টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ১৬ হাজার ৯৬৬, বাতিল হয়েছে ১১৮২ ভোট।