২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আটক ১০

ময়মনসিংহের গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 10:06 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

রোববার বিকালে এই সংঘর্ষ  চলাকালে দুপক্ষের ১০ জনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রুবেল মিয়া নামের আহত এক পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এক পুলিশ সদস্যসহ পাঁচ জনকে গফরগাও হাসপাতালে ভর্তি করা হয়।

গফরগাও থানার ওসি মোতালেব মিয়া জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি উপজেলা শাখা একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

কর্মসূচি শেষে মিছিল নিয়ে শিবগঞ্জ এলাকায় পৌঁছলে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়।

দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।