‘বিরোধী দলের আন্দোলন হবে কিনা সন্দেহ আছে’
আগামী দিনে আর বিরোধী দলের আন্দোলন হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মুহিত বলেন, “আগামীতে কী হবে, তা বলা যাচ্ছে না। কিছু নাও হতে পারে। কারণ বিরোধীদল এখন সম্পূর্ণ বিভ্রান্ত।”
অর্থমন্ত্রীর ভাষায়, বিরোধী দলে জামায়াত-শিবিরের ‘কিছু সন্ত্রাসী-গুণ্ডা’ আছে।
“এছাড়া কোনো বিরোধী দল নেই।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, “সর্বদলীয় সরকারে আসলে তো অব কোর্স আমরা তাদের নেব। এটাই তাদের একমাত্র ভবিষ্যৎ।”
তবে, তারা না এলেও যথাসময়ে নির্বাচন হবে বলে জানান তিনি।
