২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদলের সহ-সভাপতি গ্রেপ্তার, চট্টগ্রামে রোববারও হরতাল

হরতালে নাশকতার অভিযোগে যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল হাশেম বক্করকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 12:42 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

এর প্রতিবাদে রোববার চট্টগ্রাম নগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

র‌্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, বুধবার সকাল সকাল সাড়ে ৯টার দিকে নগরীর এনায়েত বাজার মোড় থেকে বক্করকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। 

এরপর বুধবার দুপুরে নগরীর নাসিমন ভবন কার্যালয় সংলগ্ন সড়কে হরতালের সমর্থনে সমাবেশ থেকে রোববারও হরতালের ঘোষণা দেয়া হয়।

নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবুল হাশেম বক্করকে গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ থেকে রোববার নগরীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে।”

সমাবেশে বিএনপি নেতারা অবিলম্বে বক্করের মুক্তি দাবি করেন।