২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

খুলনার ডুমুরিয়া উপজেলায় মিছিল করার সময় পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 09:43 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

রোববার সন্ধ্যা ৭টার দিকে চুকনগর বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষে পুলিশের এক কনস্টেবলসহ পাচঁ জন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০/২৫ রাউন্ড রাবার বুলেট ও একটি টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

মিছিলকারীদের হামলায় তাদের কনস্টেবল লিটন সরদার আহত হন বলে তিনি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা হরতালের সমর্থনে  মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।

এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

আহত অপর চারজন হলেন জামায়াতে ইসলামীর আবু বক্কার, যুবদলের সরদার আবুল কালাম, ছাত্রদলের শাহিনুর রহমান ও জাহিদ হাসান।