২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে আগুন ভাংচুর বিস্ফোরণ

হরতালের আগের রাতে নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জ  ও রূপগঞ্জে অগ্নিসংযোগ, ভাংচুর ও হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 10:23 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার রাতে সিদ্ধিরগঞ্জে একটি বাসে আগুন, ৪/৫টি যানবাহন ভাংচুর ও ৭/৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

অন্যদিকে রূপগঞ্জের আউখাবো এলাকায় ৪/৫টি গাড়ি ভাংচুর ও ৫/৬টি ককটেল বিস্ফোরণের ঘটানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার এস আই জিন্নাহ জানান, পাঠানটুলী এলাকায় সন্ধ্যা ৭টায় ছাত্রদলের নেতাকর্মীরা হরতাল সমর্থনে মিছিল বের করেন।

এ সময় তারা একটি বাসে আগুন দেয়। ভাংচুর করে ৪/৫টি যানবাহন। ৭/৮টি হাত বোমার বিস্ফোরণও ঘটনায়।

পরে পুলিশ এলে তারা পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান জানান, আউখাবোয় হরতাল সমর্থনকারীরা ৪/৫টি গাড়ি ভাংচুর করেছে। তারা ৫/৬টি  ককটেল বিস্ফোরণ ঘটায়।

পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।