হরতাল প্রত্যাহারের আহ্বান ছাত্র ইউনিয়নের
জেডিসি, জেএসসি, পিএসসিসহ বিভিন্ন বার্ষিক পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় বিরোধী দলকে ঘোষিত কর্মসূচি প্রত্যাহার ও ভবিষ্যতে হরতাল না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এছাড়াও সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক সংকট দূর করে দেশের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছে তারা।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সংগঠনটির সহকারী সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক ব্যবস্থা অস্থিতিশীল। সংলাপের মাধ্যমে সংকট উত্তরণে দুই দল সফল না হওয়ায় জাতি চরম উদ্বিগ্ন ও আতঙ্কিত। এতে ব্যহত হচ্ছে শিক্ষাজীবন।
জেডিসি, জেএসসি ও পিএসসিসহ বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলছে।
সংগঠনের সভাপতি এস এম শুভসহ সংবাদ সম্মলেনে সংগঠনের নেতার্কমীরা উপস্থিত ছিরেন।
