সুষ্ঠু তদন্তে তারেকের নাম এসেছে: কামরুল
সুষ্ঠু তদন্তের মাধ্যমেই গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানের নাম এসেছে বলে দাবি করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেন, “আমরা (আওয়ামীলীগ) কোন ফরমাইশি তদন্ত করিনি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলায় তারেক-বাবর-হারিসের নামে এসেছে।”
সত্যিকার অপরাধীদের সনাক্ত করতে মামলার সময় লাগছে জানিয়ে মন্ত্রী বলেন, “অচিরেই এ মামলার কাযর্ক্রম শেষে হবে।”
ঢাক রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ‘আইভি রহমানের নবমম মৃত্যু বাষির্কী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
ফাইল ছবি
“মুফতি হান্নানের জবানিতে প্রকৃত ঘটনা উঠে এসেছে। ঘটনার আগে দু’বার হাওয়া ভবনে বৈঠক হয়েছিল।”
নোবেল বিজয়ী ড. ইউনূস প্রকাশ্যে রাজনীতিতে আসা আওয়ামী লীগের জন্য শুভ বলেও উল্লেখ করেন কামরুল।
“এতোদিন সারাদেশের মানুষ বলতো আমরা কেন একজন নোবেল বিজয়ীর বিরোধী। তার এই রাজনীতিতে আবির্ভাব হওয়ায় প্রকৃত ঘটনা প্রকাশ পেয়েছে যে, পদ্মা-সেতুসহ নানা কেলেঙ্কারীর মূল হোতা এই ইউনূস।”
ড. ইউনূসের সমালোচনা করে তিনি বলেন, “স্বাধীনতা বিরোধী জামায়াতকেও ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গিয়ে ফুল দিতে দেখা যায়। কিন্তু ইউনূসকে কেউ কখনও শহীদ মিনারসহ নানা জাতীয় রাষ্ট্রীয় আনুষ্ঠানে দেখছে বলে আমার মনে হয় না।”
“পৃথিবীর কোন নোবেল বিজয়ী এতো দ্রুত বিতর্কিত হননি যত দ্রুত ইউনূস হয়েছেন।”
অনুষ্ঠানে টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন আইভি রহমানের স্মৃতিচারন করতে গিয়ে বলেন, আইভি রহমান কখনও স্টেজে বসতেন না। তিনি নিজের বক্তব্য শেষে স্টেজের নিচে নেমে কর্মীদের সঙ্গে বসতেন।
ঢাকা মহানগরের আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু বলেন, পাকিস্তান শাসনামলে ২৪ বছর রাস্তায় সংগ্রাম করেছি, নানা আন্দোলন করেছি কিন্তু বর্তমান জামায়াতের মতো পুলিশের উপর কখনও হাত তুলিনি। আমারা পুলিশের লাঠিপেটা খেয়ে বড়জোর পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়েছি।
