২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জোট নেতাদের সঙ্গে খালেদার ইফতার

বিরোধী জোটের নেতাদের সঙ্গে ইফতার করেছেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 01:52 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

রমজানের চতুর্থ দিন রোববার সোনারগাঁও  হোটেলে হোটেলে ন্যাশনাল পিপলস পার্টির ইফতার অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন।

১৮ দলীয় জোটের অন্যতম শরিক এনপিপির এই ইফতার অনুষ্ঠানে ১৮ দলের শীর্ষ নেতাদের অধিকাংশই অংশ নেন। খালেদা ছিলেন প্রধান অতিথি। 

ইফতারের আগে এনপিপি‘র চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বক্তব্য রাখেন।

খালেদা জিয়ার সঙ্গে এই অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে যোগ দেন আর এ গনি, এম কে আনোয়ার, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান।

জামায়াতে ইসলামীর রেদোয়ান উল্লাহ শাহেদী, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, জাগপার শফিউল আলম প্রধান, এনডিপির খন্দকার গোলাম মুর্তজা, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের জেবেল রহমান গানি, ইসলামিক পার্টির আবদুল মোবিন, মুসলিম লীগের এ এইচ এম কামরুজ্জামান খাঁন, পিপলস লীগের গরীবে নেওয়াজ, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, এলডিপির রেদোয়ান আহমেদ ও শাহাদত হোসেন সেলিম খালেদা জিয়ার সঙ্গে ইফতার করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সাবেক সাংসদ শাহ মুহাম্মদ আবু জাফর, নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমানও এতে উপস্থিত ছিলেন।