২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের সমর্থন পেয়েছি: মান্নান

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির সমর্থন পাওয়ার আশায় দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে দেখা করেছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী এম এ মান্নান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 02:04 PM

Updated : 25 Apr 2022, 06:56 PM

মঙ্গলবার সন্ধ্যায় বারিধারায় দূতাবাস সড়কে এরশাদের বাসায় যান তিনি।

এর আগে সোমবার সকালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লা দোয়া নিতে এরশাদের বারিধারার বাসায় যান। সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি।

সাক্ষাতের পর অধ্যাপক এম এ মান্নান সাংবাদিকদের বলেন, “এরশাদ সাহেব আমার মুরুব্বি। তার দোয়া নিতে আমি এসেছি। তিনি আমাকে দোয়া ও সমর্থন দুই দিয়েছেন।”

“তিনি (এরশাদ) বলেছেন- আজমত উল্লা এসেছিল। তাকে দোয়া দিয়েছি। কিন্তু তোমাকে দোয়া ও সমর্থন দুই দিলাম।”

অধ্যাপক মান্নান দাবি করেন, “ইতিমধ্যে স্থানীয় জাতীয় পার্টি আমাকে সমর্থন জানিয়েছে। এরশাদের সাহেবের সঙ্গে দেখা করার পর তিনিও আমাকে সমর্থন জানালেন।”

১৮ দলীয় জোট প্রার্থী অধ্যাপক মান্নান সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এরশাদের বাসায় ঢোকেন। তিনি এরশাদের সঙ্গে ৪০ মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেন।

পুরনো খবর:

‘দোয়া নিতে’ এরশাদের বাসায় আজমত উল্লা