২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ওয়াক আউট

জিয়াউর রহমানকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে সংসদে এক দফা ওয়াকআউট করেছে বিরোধী দল।    

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পীর বক্তব্যের সময় ওয়াক আউট করেন বিরোধী সদস্যরা।

Image
সংসদ অধিবেশনে সরকারি দল ও বিরোধী দলের একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের।

সংসদ অধিবেশনে সরকারি দল ও বিরোধী দলের একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের।

তার বক্তব্য শেষ হলে ১০ মিনিটের মধ্যেই পুনরায় অধিবেশন কক্ষে ফেরেন তারা।

ফজিলাতুন নেসা বাজেট আলোচনায় জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমানকে কটাক্ষ করে বক্তব্য দিলে দুই দফা তার মাইক বন্ধ করে দেন স্পিকার।

তিনি সংসদ সদস্য বাপ্পীকে বাজেটের ওপর আলোচনা করতে আহ্বান জানান।

এর আগে বিএনপির রেহানা আক্তার রানুর বক্তব্যের সময়ও স্পিকার ছয়বার তার মাইক বন্ধ করে দিয়েছিলো। 

পুরনো খবর:

খালেদাকে কটাক্ষ করায় ওয়াক আউট