২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে যুবদল নেতা খুন

লক্ষ্মীপুরে এক যুবদল নেতাকে খুন করেছে দুর্বৃত্তরা।   

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 06:20 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

নিহত সেলিম সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ছিলেন বলে জানান জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটন।

শনিবার রাতে কয়েকজন যুবক তাকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।

রোববার ভোররাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

সেলিম কাশিপুর গ্রামের গোলাম মুস্তফার ছেলে।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. নুর নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেলিমকে কে বা কারা ডেকে নিয়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, শনিবার রাত ১১টার দিকে বাড়ির পাশে একটি দোকান থেকে সেলিমকে ডেকে নিয়ে যায় স্থানীয় মো. রতন এবং তার সহযোগী মো. রিয়াদ ও রোমান।

পরে অন্ধপুর গ্রামের রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ সেলিমকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় ওয়ার্ড সদস্য মো. লাভলু তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। ভোররাত ৪টার দিকে সেলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

নিহত সেলিমের বাবা মো. গোলাম মুস্তফা বলেন, তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।