২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বিএনপির মিছিল, গাড়ি ভাংচুর

কিশোরগঞ্জ সদরে বিএনপির একটি মিছিল চলাকালে গাড়ি ভাংচুর হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 10:09 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

শনিবার রথখলা এলাকায় এ ভাংচুরের সময় সাতজন চালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২টার দিকে সদর উপজেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল কলেজ মোড় থেকে শুরু করে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আব্দুল মালেক বলেন, মিছিলটি রথখলা এলাকায় পৌঁছলে কর্মীরা একটি মালবাহী ট্রাক, একটি যাত্রিবাহী পিক-আপ, একটি সিএনজিচালিত অটোরিকশা ও সাতটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাংচুর করে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলেও তিনি জানান।