২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে জামায়াত নেতা গ্রেপ্তার

পুলিশের উপর হামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে জামায়াত ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 06:31 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

শনিবার সকালে শহরের নিজবাসা থেকে কোটচাঁদপুর পৌর জামায়াতের সেক্রেটারি নজির আহমেদকে গ্রেপ্তার করা হয়।

কোটচাঁদপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহিন জানান, যুদ্ধাপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত শিবির পুলিশের উপর হামলা চালায়। পুলিশ আহত করা, অস্ত্র ছিনতাই, সরকারি কাজে বাধাসহ শহর জুড়ে তা-ব সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় নজিরকে গ্রেপ্তার করা হয়েছে।